

পলিসি
শর্তাবলি
1 জানুয়ারি 2024 থেকে কার্যকর
বই, কোর্স ও কপিরাইটের নিয়ম
বই
ডেলিভারি
ঢাকায় সর্বোচ্চ ১-২ দিন এবং সারা দেশে ৩-৪ দিনের মধ্যে বই পৌঁছে যাবে।
আবহাওয়া খারাপ হলে ডেলিভারিতে দেরি হতে পারে।
বই বদল
বইয়ের পাতা নষ্ট বা মিসিং থাকলে বই রিপ্লেস করে নতুন বই পাঠানো হবে। তবে বই রিসিভ করার সময়ই কোনো সমস্যা আছে কিনা চেক করে জানাতে হবে এবং বইয়ের প্যাকেট খোলার/ আনবক্সিং ভিডিও রাখতে হবে।
অভিযোগ
আনবক্সিং ভিডিও না থাকলে এবং বই চেক না করেই রিসিভ করলে কোনো কমপ্লেইন গ্রহণযোগ্য হবে না।
বই রিসিভ করা
ডেলিভারিম্যানের কল রিসিভ না করলে সর্বোচ্চ ২ দিন বই হোল্ড করা হবে, এরপর বই রিটার্ন চলে আসবে। পরবর্তীতে আবার বই ডেলিভারি পেতে চাইলে অতিরিক্ত রিটার্ন চার্জ এবং ডেলিভারি চার্জ দিয়ে বই সংগ্রহ করতে হবে। বই রিসিভ না করলেও কোনো রিফান্ড হবে না।
রিফান্ড নেই
বইয়ের পেমেন্ট করার সাথে সাথেই বইয়ের প্যাকেজিং এবং প্রসেসিং হয়ে যায়, তাই পেমেন্ট করে কনফার্ম করার পর বইয়ের কোনো রিফান্ড বা বই চেঞ্জ করার সুযোগ নেই।
কোর্স
কোর্স গ্রুপ
কোর্স গ্রুপে রিকুয়েস্ট পাঠানোর কিছুক্ষণের মধ্যেই এডমিন আইডি ভেরিফাই করে গ্রুপে এড করে দিবেন।
কোর্স গ্রুপে নিজের নামে আইডি থাকতে হবে, ফেইক নাম দেওয়া থাকলে যেকোনো সময় কোর্স গ্রুপ থেকে রিমুভ করা হবে
কোর্স এক্সেস
Course Video এবং File Access শুধুমাত্র Exam পর্যন্তই থাকবে। ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পর এগুলো রিমুভ করে দেওয়া হবে।
রিফান্ড নেই
কোর্সে পেমেন্ট করে এক্সেস নেওয়ার পর, কোনো ইস্যুতেই অর্ডার বাতিল / Cancel করার সুযোগ নেই। কোর্সে এক্সেস পাওয়ার পর টাকা ফেরত বা রিফান্ড দেয়া হবে না, এবং অন্য কিছুর সাথে সেই টাকা Adjust করা হবে না।
কপিরাইট
কপি ও শেয়ার করা
আমাদের কোর্স কনটেন্ট শেয়ারিং বা বইয়ের অবৈধ কপি (ফটোকপি/ PDF/ ছবি) বিনামূল্যে বা টাকার বিনিময়ে বিক্রয় ও মূদ্রণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও জাতীয় কপিরাইট আইন ২০২৩ অনুযায়ী আইনত দন্ডনীয় অপরাধ।
কেউ কোর্স শেয়ার বা বইয়ের অবৈধ বিতরণে জড়িত প্রমাণিত হলে,তৎক্ষণাৎ তার সকল কোর্স এক্সেস পার্মানেন্টলি রিমুভ এবং তার বিরুদ্ধে আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে
বই আর কোর্স পাশাপাশি
যেভাবে পাবে
- বই
- ঢাকায় সর্বোচ্চ 1-2 দিনে, সারা দেশে 3-4 দিনে। আবহাওয়া খারাপ হলে দেরি হতে পারে।
- কোর্স
- রিকুয়েস্ট পাঠানোর কিছুক্ষণের মধ্যে এডমিন আইডি ভেরিফাই করে কোর্স গ্রুপে যোগ করে দেন।
তোমার করণীয়
- বই
- বই হাতে পাওয়ার সময়ই চেক করো আর আনবক্সিং ভিডিও রাখো।
- কোর্স
- গ্রুপে নিজের নামের আইডি ব্যবহার করো। ফেইক নাম থাকলে যেকোনো সময় গ্রুপ থেকে বাদ দেওয়া হবে।
রিফান্ড
- বই
- রিফান্ড নেইপেমেন্ট কনফার্ম হওয়ার পর ফেরত বা বদল হয় না।
- কোর্স
- রিফান্ড নেইএক্সেস পাওয়ার পর ফেরত, বাতিল বা অ্যাডজাস্ট হয় না।
বদল
- বই
- বদলে দেওয়া হয়পাতা নষ্ট বা মিসিং থাকলে নতুন বই পাঠানো হয়।
- কোর্স
- প্রযোজ্য নয়।
মনে রেখো
- বই
- ডেলিভারিম্যানের কল না ধরলে বই সর্বোচ্চ 2 দিন হোল্ডে থাকে, তারপর ফেরত চলে আসে। আবার নিতে চাইলে রিটার্ন চার্জ আর ডেলিভারি চার্জ দিতে হবে।
- কোর্স
- ভিডিও আর ফাইল শুধু পরীক্ষা পর্যন্ত থাকে। ভর্তি পরীক্ষার পর সরিয়ে ফেলা হয়।
সব 13টি শর্ত
1. শর্ত মেনে নেওয়া
আমাদের ওয়েবসাইট (www.phoenixedu.com.bd), অ্যাপ বা এগুলোর সাথে যুক্ত যেকোনো সেবা বা পণ্য ব্যবহার করলে তুমি এই শর্তাবলি মেনে নিচ্ছ। কোনো শর্তে আপত্তি থাকলে আমাদের সেবা ব্যবহার না করার অনুরোধ রইল।
2. কনটেন্টের মালিকানা
- আমাদের ওয়েবসাইট, অ্যাপ ও সেবার সব কনটেন্ট, যেমন লেখা, ছবি, গ্রাফিক্স, ভিডিও ও অডিও, Phoenix Education-এর নিজস্ব সম্পত্তি।
- আমাদের স্পষ্ট অনুমতি ছাড়া ব্যক্তিগত বা অবাণিজ্যিক কাজের বাইরে এই কনটেন্ট ব্যবহার করা নিষেধ।
3. ব্যবহারকারীর আচরণ
- কোনো বেআইনি, অপমানজনক, মানহানিকর, অশ্লীল বা আপত্তিকর কাজ করা যাবে না।
- আমাদের অ্যাপ, ওয়েবসাইট বা সেবা বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
- মেধাস্বত্ব লঙ্ঘন করা সম্পূর্ণ নিষেধ।
4. ব্যবহারকারীর কনটেন্ট
- আমাদের সেবায় তুমি যে কনটেন্ট জমা দাও, তা ব্যবহার, কপি ও বিতরণ করার একটি নন-এক্সক্লুসিভ, রয়্যালটি-ফ্রি লাইসেন্স তুমি আমাদের দিচ্ছ।
- তোমার কনটেন্ট যেন অন্য কারও অধিকার লঙ্ঘন না করে, তা নিশ্চিত করার দায়িত্ব তোমার।
5. দায় ও দায়মুক্তি
- আমাদের ওয়েবসাইট বা সেবার কোনো তথ্যের নির্ভুলতা বা নির্ভরযোগ্যতার দায় Phoenix Education নেয় না।
- আমাদের সেবা কোনো ওয়ারেন্টি ছাড়া, যেমন আছে তেমনভাবেই দেওয়া হয়। সেবা ব্যবহারের কারণে কোনো ক্ষতি হলে আমরা দায়ী নই।
6. যোগাযোগ
- আমাদের সেবা ব্যবহার করলে তুমি ইমেইল, মেসেজ বা ফোন কলে আমাদের কাছ থেকে যোগাযোগ পেতে সম্মতি দিচ্ছ।
- মার্কেটিং বা পড়াশোনা-সংক্রান্ত কারণে আমরা তোমার সাথে যোগাযোগ করতে পারি।
7. রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্টের নিরাপত্তা
- রেজিস্ট্রেশনের সময় সঠিক ও হালনাগাদ তথ্য দিতে হবে।
- অ্যাকাউন্টের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার দায়িত্ব তোমার।
8. কারা ব্যবহার করতে পারবে
বাবা-মা বা আইনগত অভিভাবকের সম্মতি ছাড়া 13 বছরের কম বয়সী কেউ আমাদের সেবা ব্যবহার করতে পারবে না।
9. ক্ষতিপূরণ
আমাদের সেবা ব্যবহার থেকে কোনো দাবি উঠলে তুমি Phoenix Education ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দিতে এবং দায়মুক্ত রাখতে সম্মত।
10. এখতিয়ার ও প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী চলবে, এবং যেকোনো বিরোধ ঢাকার আদালতের এখতিয়ারে নিষ্পত্তি হবে।
11. শর্তে পরিবর্তন
Phoenix Education আগে থেকে না জানিয়ে যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন করার অধিকার রাখে।
12. সাধারণ বিধান
- এই শর্তাবলিই তোমার আর Phoenix Education-এর মধ্যে সম্পূর্ণ চুক্তি।
- Phoenix Education এই শর্তাবলির কোনো অধিকার বা বিধান প্রয়োগ না করলেও, তাতে সেই অধিকার বা বিধান ছেড়ে দেওয়া হয়েছে বোঝায় না।
13. মতামত ও কাস্টমার সার্ভিস
- Phoenix Education-কে দেওয়া মতামত গোপনীয় হিসেবে গণ্য হয় না।
- কাস্টমার সার্ভিসের জন্য যোগাযোগ করো: admin@
phoenixedu.com.bd
