পলিসি

রিফান্ড পলিসি

1 জানুয়ারি 2024 থেকে কার্যকর

এক নজরে

  • এক্সেস পাওয়ার পর রিফান্ড নেই

    কোর্সে এক্সেস পাওয়ার পর টাকা ফেরত, অর্ডার বাতিল বা অন্য কিছুর সাথে অ্যাডজাস্ট, কোনোটাই হয় না।

  • বইয়ের রিফান্ড হয় না

    পেমেন্ট কনফার্ম হওয়ার পর বই ফেরত বা বদল হয় না। তবে নষ্ট বই বদলে দেওয়া হয়।

  • 24 ঘণ্টার মধ্যে জানাও

    শুধু তখনই, যখন কোর্সের টাকা দিয়েছ কিন্তু এক্সেস পাওনি। সময় গোনা হয় পেমেন্টের সময় থেকে।

  • অনুমোদনে 7 থেকে 14 কর্মদিবস

    অনুমোদনের পর টাকা পৌঁছাতে আরও 7 থেকে 10 কর্মদিবস লাগতে পারে।

রিফান্ড পাব কি?

কী কিনেছ?

যেভাবে রিফান্ড চাইবে

  1. 1. পেমেন্টের 24 ঘণ্টার মধ্যে হেল্পলাইনে কল করো

    01325-075565। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কল ধরা হয়।

  2. 2. সাইন আপের ইমেইল আর ফোন নম্বর দাও

    যে ইমেইল আর নম্বর দিয়ে সাইন আপ করে কোর্স কিনেছ।

  3. 3. SMS-এ পাঠানো ফর্ম জমা দাও

    আমাদের সাপোর্ট টিম SMS-এ একটা ফর্ম পাঠাবে। ফর্ম জমা দিলে আবেদন গণ্য হবে, আর যাচাই চলার সময় কোর্স লক থাকবে।

  4. 4. আমরা যাচাই করে অনুমোদন দিই

    3 কর্মদিবসের মধ্যে SMS-এ আবেদনের অবস্থা জানতে পারবে। যাচাই আর অনুমোদনে 7 থেকে 14 কর্মদিবস লাগতে পারে।

  5. 5. টাকা পৌঁছে যায়

    রিফান্ডের টাকা অ্যাকাউন্টে আসতে 7 থেকে 10 কর্মদিবস লাগতে পারে। কাজ শেষ হলে ইমেইল বা SMS-এ জানিয়ে দেব।

পুরো পলিসি

1. কখন রিফান্ড পাওয়া যায়

রিফান্ড পাওয়া যায় শুধু একটা ক্ষেত্রে: তুমি কোর্সের টাকা দিয়েছ, কিন্তু আমাদের অ্যাপ বা ওয়েবসাইটের সমস্যার কারণে কোর্সে এক্সেস পাওনি।

2. যেসব ক্ষেত্রে রিফান্ড হয় না

  • এক্সেস পাওয়ার পর কোর্স: কোর্সে এক্সেস পাওয়ার পর কোনো কারণেই টাকা ফেরত দেওয়া হয় না, অর্ডার বাতিল করা যায় না, আর সেই টাকা অন্য কিছুর সাথে অ্যাডজাস্টও করা হয় না।
  • বই: পেমেন্ট কনফার্ম হওয়ার পর বই ফেরত বা বদল করা যায় না।
  • নষ্ট বই: বইয়ের পাতা নষ্ট বা মিসিং থাকলে নতুন বই দেওয়া হয়। বই হাতে পাওয়ার সময়ই চেক করে জানাতে হবে এবং আনবক্সিং ভিডিও রাখতে হবে।
  • দেরিতে আবেদন: পেমেন্টের 24 ঘণ্টা পার হওয়ার পর করা আবেদন।

3. যেভাবে রিফান্ড চাইতে হয়

  • সময়সীমা: পেমেন্টের 24 ঘণ্টার মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে।
  • আমাদের হেল্পলাইন 01325-075565 নম্বরে কল করো (সকাল 10টা থেকে রাত 8টা)।
  • যে ইমেইল আর ফোন নম্বর দিয়ে সাইন আপ করে কোর্স কিনেছ, সেগুলো জানাও।
  • আমাদের কাস্টমার সাপোর্ট প্রতিনিধি SMS-এ একটা ফর্ম পাঠাবেন। সেই ফর্মেই রিফান্ডের আবেদন আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে।
  • অন্য কোনো উপায়ে বা পেমেন্টের 24 ঘণ্টা পরে করা আবেদন গ্রহণযোগ্য নয়।

4. রিফান্ড যেভাবে দেওয়া হয়

  • মাধ্যম: যে মাধ্যমে পেমেন্ট করেছ সেখানেই টাকা ফেরত যাবে, অথবা ভাউচার হিসেবে দেওয়া হবে।
  • সময়: Phoenix Education-এর যাচাই আর অনুমোদনে 7 থেকে 14 কর্মদিবস লাগতে পারে।

5. আবেদনের পর

  • কোর্স এক্সেস: রিফান্ডের আবেদন জমা দিলে তোমার কোর্স সাময়িকভাবে লক থাকবে।
  • আপডেট: 3 কর্মদিবসের মধ্যে SMS-এ আবেদনের অবস্থা জানানো হবে।
  • এনরোলমেন্ট: রিফান্ড হয়ে গেলে তোমাকে কোর্স থেকে বাদ দেওয়া হবে এবং কোর্সের সব প্রোগ্রেস মুছে যাবে।

6. রিফান্ড সম্পন্ন হলে

  • সময়: রিফান্ডের টাকা অ্যাকাউন্টে আসতে 7 থেকে 10 কর্মদিবস লাগতে পারে।
  • কনফার্মেশন: রিফান্ড সম্পন্ন হলে তোমার দেওয়া ইমেইল বা ফোন নম্বরে ইমেইল বা SMS পাঠিয়ে জানানো হবে।

7. পলিসিতে পরিবর্তন

Phoenix Education প্রয়োজনে এই শর্তগুলো পরিবর্তন করার অধিকার রাখে।

এখনো নিশ্চিত নও?

প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কল ধরা হয়।

admin@phoenixedu.com.bd