এক নজরে উত্তরঃ North South University (NSU) এর undergraduate admission test আড়াই ঘণ্টার (2.5 hours) একটি লিখিত পরীক্ষা। NSU-র official sample question paper অনুযায়ী এতে চারটি সেকশন থাকে - English Grammar ও Vocabulary (৪০ MCQ), Quantitative Aptitude বা General Math (৫০ MCQ), Reading Comprehension (২০ MCQ) এবং একটি Composition বা Essay। Architecture প্রার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিটের Drawing Test আছে।
প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার
প্রতি সেশনে আমাদের কাছে অসংখ্য শিক্ষার্থী আসে যারা NSU এর ভর্তি পরীক্ষার জন্য SSC বা HSC এর বই নিয়ে বসে গেছে। এটাই সবচেয়ে বড় ভুল।
NSU তাদের নিজস্ব in-house admission test নেয়, আর সেই পরীক্ষার কাঠামো অনেকটা SAT বা IBA-র ধাঁচের। এখানে যাচাই করা হয় তিনটি জিনিস - তোমার English proficiency, basic math reasoning এবং writing skill। HSC সিলেবাসের বিষয়ভিত্তিক মুখস্থ পড়া এখানে প্রায় কোনো কাজেই আসে না।
মনে রেখো: NSU Admission Test-এ Higher Math, Physics, Chemistry বা Biology-র কোনো প্রশ্ন থাকে না। এগুলো শুধু eligibility-র শর্ত হিসেবে দেখা হয়, পরীক্ষার সিলেবাসে নয়।
NSU এর প্রশ্ন ঠিক কোন ধরনের, সেটা আগে দেখে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। NSU এর official sample question ডাউনলোড করে মিলিয়ে দেখো, আর সেই প্যাটার্নেই সাজানো Phoenix NSU Model Question Book থেকে প্র্যাকটিস শুরু করো। গোছানো প্রস্তুতির জন্য দেখো NSU Scholarship Preparation Batch।
NSU Admission Test Question Pattern ও Marks Distribution
NSU এর official sample question paper অনুযায়ী প্রশ্নপত্রের কাঠামো নিচের মতো:
Section | বিষয় | ধরন | সংখ্যা | সময় |
|---|---|---|---|---|
Section 1 | English – Grammar & Vocabulary | MCQ | ৪০ | ২০ মিনিট |
Section 2 | Quantitative Aptitude (General Math) | MCQ | ৫০ | ৬০ মিনিট |
Section 3 | Reading Comprehension | MCQ | ২০ | ২০ মিনিট |
Section 4 | Composition (Essay) | Writing | ১টি | ২০ মিনিট |
অর্থাৎ মোট ১১০টি MCQ এবং একটি Essay বা Composition। Architecture প্রার্থীদের এর সাথে অতিরিক্ত ৩০ মিনিটের Drawing Test দিতে হয়।
সতর্কতা: NSU যেকোনো সময় pattern পরিবর্তন করতে পারে। পরীক্ষার আগে অবশ্যই admissions.northsouth.edu এর Download সেকশন থেকে চলতি সেশনের official sample question ডাউনলোড করে মিলিয়ে নাও।
সেকশন-ভিত্তিক বিশ্লেষণ: কোথায় কী আসে
Section 1: English Grammar & Vocabulary (৪০ প্রশ্ন / ২০ মিনিট)
এই সেকশনটাই সবচেয়ে দ্রুত করতে হয়। প্রতি প্রশ্নে গড়ে মাত্র ৩০ সেকেন্ড। এখানে চিন্তা করার সময় নেই, উত্তর "জানা" থাকতে হয়। সাধারণত যা আসে:
Tense, Preposition এবং Article
Subject-Verb Agreement
Synonym, Antonym এবং Odd one out
Spelling error detection
Sentence completion ও Sentence correction
Idioms এবং Phrases
এই সেকশনে ভালো করার একমাত্র উপায় হলো নিয়মগুলো এতবার প্র্যাকটিস করা যে সেগুলো reflex হয়ে যায়। ২০ মিনিটে ৪০টি প্রশ্ন, এখানে হিসাব করে করার সুযোগ নেই।
প্র্যাকটিস টিপ: Grammar এর নিয়ম মুখস্থ করা আর পরীক্ষার হলে ৩০ সেকেন্ডে প্রয়োগ করা এক জিনিস নয়। এই reflex তৈরি হয় শুধু বারবার প্রশ্ন সমাধানে। আমাদের NSU Scholarship Preparation Batch এ প্রতিটি Grammar টপিকের জন্য Unlimited Quiz রাখা আছে, একই টপিক যতবার খুশি ততবার প্র্যাকটিস করতে পারবে, প্রতিবার নতুন প্রশ্ন। সঙ্গে দেখে নাও Phoenix English Question Bank।
Section 2: Quantitative Aptitude (৫০ প্রশ্ন / ৬০ মিনিট)
এটা SAT-ধাঁচের general math। HSC এর উচ্চতর গণিত নয়। বেশিরভাগ প্রশ্নই নবম-দশম শ্রেণির গণিতের ভিত্তির ওপর দাঁড়ানো, কিন্তু প্রশ্নের গঠন প্যাঁচানো। কমন টপিকগুলো:
Arithmetic: Percentage, Ratio & Proportion, Profit & Loss, Average
Algebra: Equations, Inequality, Sequence & Series
Geometry: Triangle, Circle, Area, Volume, Coordinate basics
Number System, LCM ও GCD
Time & Work এবং Time-Distance-Speed
Basic Probability ও Set Theory
গুরুত্বপূর্ণ: পরীক্ষার হলে ক্যালকুলেটর নিষিদ্ধ। তাই mental math-এর গতি তৈরি করা ছাড়া উপায় নেই। ১ থেকে ২৫ পর্যন্ত square এবং ১ থেকে ১৫ পর্যন্ত cube মুখস্থ থাকলে প্রতি প্রশ্নে ১০-১৫ সেকেন্ড বেঁচে যায়, ৫০ প্রশ্নে সেটা প্রায় ১০ মিনিট।
Math এর ভয় কাটাতে হলে দরকার নিয়মিত ক্লাস আর বারবার দেখার সুযোগ। NSU Scholarship Preparation Batch এ প্রতিটি টপিকের ওপর Live ক্লাস নেওয়া হয়, আর প্রতিটি ক্লাসের Recording কোর্সেই থেকে যায়। একবার না বুঝলে যতবার খুশি আবার দেখতে পারবে। শর্টকাট টেকনিক শিখতে আর প্র্যাকটিসের জন্য দেখো Phoenix Math Question Bank।
Section 3: Reading Comprehension (২০ প্রশ্ন / ২০ মিনিট)
একটি বা দুটি ইংরেজি passage থেকে প্রশ্ন আসে। Passage সাধারণত general knowledge, environment, science অথবা Bangladesh সংক্রান্ত বিষয় নিয়ে হয়, যেমন NSU এর প্রকাশিত sample question paper এ Sundarbans নিয়ে একটি passage আছে।
এখানে পুরো passage মন দিয়ে পড়তে গেলে সময় শেষ হয়ে যাবে। কৌশল হলো - আগে প্রশ্নগুলো এক নজরে পড়ে নাও, তারপর passage-এ scanning করে উত্তর খোঁজো। এই একটি অভ্যাস তোমার ৫-৭ মিনিট বাঁচিয়ে দেবে।
আমাদের ব্যাচের Live ক্লাসে প্রতিটি passage ধরে ধরে দেখানো হয় কোথায় উত্তর লুকিয়ে থাকে, আর Class Notes এ সেই কৌশলগুলো লিখিতভাবে দেওয়া থাকে।
Section 4: Composition / Essay (২০ মিনিট)
একটি নির্দিষ্ট টপিকে ইংরেজিতে Essay লিখতে হয়। এখানে দেখা হয় ভাষার গঠন, বানান, বাক্যের বৈচিত্র্য এবং যুক্তির ধারাবাহিকতা।
অনেক শিক্ষার্থী সময় শেষ হয়ে যাওয়ায় এই অংশটা ফাঁকা রেখে আসে এবং সেটাই তাদের সিট হারানোর কারণ হয়ে দাঁড়ায়। প্রতিযোগিতা যখন তীব্র, তখন এই কয়েকটা নম্বরই merit list এ পার্থক্য গড়ে দেয়। একটি সহজ কাঠামো মাথায় রাখো: Introduction (৩ বাক্য) → Body paragraph ১ (৪-৫ বাক্য) → Body paragraph ২ (৪-৫ বাক্য) → Conclusion (৩ বাক্য)।
Essay-তেই সবচেয়ে বেশি নম্বর হারায়: কারণ Essay কেউ Marking করে দেয় না। নিজে লিখে নিজেই মূল্যায়ন করলে ভুল ধরা পড়ে না। NSU Scholarship Preparation Batch-এ নিয়মিত Essay Assignment দেওয়া হয় এবং প্রতিটি লেখা আলাদা করে দেখে feedback দেওয়া হয় - কোথায় grammar দুর্বল, কোথায় যুক্তি ভাঙছে, লিখে জানিয়ে দেওয়া হয়। কাঠামো শিখতে দেখো Phoenix Essay Writing Guide।

৯০ দিনের প্রস্তুতির রোডম্যাপ
NSU বছরে তিনবার ভর্তি নেয় - Spring, Summer এবং Fall। যেকোনো একটি সেশন লক্ষ্য করে আজ থেকে শুরু করলে ৯০ দিনের এই পরিকল্পনাটি অনুসরণ করো।
Phase 1 | দিন ১-৩০: ভিত্তি তৈরি (Foundation)
ফোকাস | দৈনিক সময় |
|---|---|
English Grammar - মৌলিক নিয়ম | ১ ঘণ্টা |
Math - Arithmetic ও Number System | ১ ঘণ্টা ৩০ মিনিট |
Vocabulary - দৈনিক ১০টি নতুন শব্দ | ২০ মিনিট |
ইংরেজি পড়ার অভ্যাস (newspaper editorial) | ২০ মিনিট |
লক্ষ্য: Tense, Preposition, Article এবং Subject-Verb Agreement - এই চারটি টপিক পুরোপুরি ক্লিয়ার করা। Math-এ Percentage, Ratio ও Average শেষ করা। এই পর্যায়ে গতি নয়, accuracy গুরুত্বপূর্ণ।
এই Foundation পর্যায়ে সবচেয়ে বড় সমস্যা নোট তৈরিতে সময় নষ্ট হওয়া। NSU Scholarship Preparation Batch-এ প্রতিটি ক্লাসের জন্য গোছানো Class Notes আগে থেকেই দেওয়া থাকে - তাই ক্লাসে তোমার কাজ শুধু বোঝা।
Phase 2 | দিন ৩১-৬০: গতি বাড়ানো (Speed Building)
ফোকাস | দৈনিক সময় |
|---|---|
Math - Algebra ও Geometry | ১ ঘণ্টা ৩০ মিনিট |
Reading Comprehension - দৈনিক ২টি passage | ৪০ মিনিট |
Vocabulary ও Idioms | ২০ মিনিট |
Essay writing - সপ্তাহে ২টি | ৪০ মিনিট |
লক্ষ্য: এখন থেকে টাইমার ধরে প্র্যাকটিস করা। হিসাবটা সহজ, ৬০ মিনিটে ৫০টি math মানে প্রতি প্রশ্নে ১ মিনিট ১২ সেকেন্ড। এই গতি একদিনে আসে না, তাই এখনই তৈরি করতে হবে।
গতি মাপার সবচেয়ে ভালো উপায় নিয়মিত টেস্ট। ব্যাচের Unlimited Quiz দিয়ে টপিক ধরে ধরে সময় মেপে প্র্যাকটিস করা যায়, আর Live ক্লাসের Recording থেকে দুর্বল টপিক আবার বুঝে নেওয়া যায়।
Phase 3 | দিন ৬১-৯০: Model Test ও Revision
ফোকাস | দৈনিক সময় |
|---|---|
পূর্ণ Model Test - সপ্তাহে ৩টি | ২ ঘণ্টা ৩০ মিনিট |
ভুল বিশ্লেষণ (Error Log) | ১ ঘণ্টা |
দুর্বল টপিক revision | ১ ঘণ্টা |
লক্ষ্য: কমপক্ষে ১০টি full-length model test। প্রতিটি পরীক্ষার পর একটি Error Log রাখো। কোন টপিকে বারবার ভুল হচ্ছে, সেটা লিখে রাখো। শেষ ১৫ দিন নতুন কিছু না পড়ে শুধু এই লগ ধরেই revision দাও। এটাই সবচেয়ে বেশি নম্বর বাড়ায়।
Model Test ছাড়া প্রস্তুতি অসম্পূর্ণ: বাসায় প্রশ্ন সমাধান আর আড়াই ঘণ্টা টানা পরীক্ষার চাপ সামলানো এক নয়। NSU Scholarship Preparation Batch এ আছে ৫টি Final Model Test - হুবহু NSU এর প্যাটার্ন, সময় ও নম্বর বণ্টনে; আর ৫টি Special Model Test - তুলনামূলক কঠিন, যাতে আসল পরীক্ষা সহজ মনে হয়। প্রতিটি টেস্টের পর merit position ও বিস্তারিত সমাধান পাবে। বাড়তি প্র্যাকটিসের জন্য Phoenix NSU Model Question Book রাখতে পারো।

পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনার ৫টি কৌশল
English সেকশন ঠাণ্ডা মাথায় শেষ করো। ২০ মিনিটে ৪০টি - যে প্রশ্নের উত্তর ৩০ সেকেন্ডে আসছে না, নির্দ্বিধায় স্কিপ করো।
Math এ প্রথমে পুরো সেকশন একবার scan করো, সহজগুলো আগে সমাধান করো, তারপর কঠিনগুলোয় ফিরে এসো।
Reading Comprehension এ প্রশ্ন আগে পড়ো, তারপর passage scan করো।
Essay এর জন্য ২০ মিনিট আলাদা করে রাখো। শেষ মুহূর্তের তাড়াহুড়োয় লেখা Composition অনেক নম্বর হারায়।
হাতঘড়ি (analog) সঙ্গে রাখো - ডিজিটাল ঘড়ি ও ক্যালকুলেটর পরীক্ষার হলে নিষিদ্ধ।
পরীক্ষার দিনের পূর্ণ চেকলিস্ট দেখে নাও Exam Day Checklist গাইডে, আর আবেদনের নিয়ম জানতে পড়ো NSU Admission Requirements ও Application।
যে ৬টি ভুল বেশিরভাগ শিক্ষার্থী করে
HSC এর বই পড়ে সময় নষ্ট করা - যেগুলো পরীক্ষায় আসেই না।
Vocabulary-কে হালকাভাবে নেওয়া। ৪০টি English প্রশ্নের একটা বড় অংশই শব্দভাণ্ডারনির্ভর।
টাইমার ছাড়া প্র্যাকটিস করা। বাসায় ৪৫টি math পারা আর ৬০ মিনিটে ৫০টি করা এক জিনিস নয়।
Essay সেকশনকে "বাড়তি" ভাবা। এটি মোট নম্বরের একটি নির্ধারক অংশ।
Model test দেওয়ার পর ভুলগুলো বিশ্লেষণ না করা।
প্রস্তুতির আগে ভর্তির যোগ্যতা, খরচ ও গ্রেডিং সম্পর্কেও পরিষ্কার ধারণা দরকার। পড়ে নাও: NSU Admission Requirements ও Application, NSU Tuition Fees ও Open Credit System এবং NSU Grading System ও CGPA।
Eligibility যাচাই না করেই আবেদন করা - NSU স্পষ্ট বলেছে, যোগ্যতা না থাকলে ভর্তি বাতিল হবে এবং টাকা ফেরত দেওয়া হবে না।
কোচিং কি বাধ্যতামূলক?
না, বাধ্যতামূলক নয়। অনেক শিক্ষার্থী নিজে পড়েই NSU-তে চান্স পায়। কিন্তু সততার সঙ্গে বললে, তিনটি জিনিস ছাড়া প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যায় - একটি structured question bank, নিয়মিত full-length model test, এবং ভুল ধরিয়ে দেওয়ার মতো এবং সঠিক ভাবে গাইড করার মতো কেউ।
এই তিনটি তুমি নিজে জোগাড় করতে পারলে কোচিং ছাড়াই চলবে। না পারলে আমাদের NSU Scholarship Preparation Batch এ যুক্ত হওয়াই বুদ্ধিমানের কাজ।
আমাদের ব্যাচে এই তিনটি রিসোর্সইই এক জায়গায় পাবে - Live ও Recorded ক্লাস, Unlimited Quiz, Class Notes, ৫টি Final ও ৫টি Special Model Test এবং Essay Assignment। কোর্স ফি ও ভর্তির তথ্য দেখো, সিলেবাস ও রুটিন মিলিয়ে নাও, প্রশ্ন থাকলে যোগাযোগ করো। আগের ব্যাচগুলোর ফলাফল দেখতে চাইলে দেখো আমাদের সফলতার গল্প।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
NSU admission test কত সময়ের?
আড়াই ঘণ্টা (2.5 hours)। Architecture প্রার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিটের drawing test আছে।
NSU admission test এ কি Physics-Chemistry আসে?
না। পরীক্ষার চারটি সেকশন হলো English Grammar ও Vocabulary, Quantitative Aptitude (General Math), Reading Comprehension এবং Composition (Essay)। Physics ও Chemistry শুধু eligibility-র শর্ত হিসেবে দেখা হয়।
NSU admission test এ কি negative marking আছে?
NSU তাদের official requirement পেজে negative marking-এর কথা উল্লেখ করেনি। নিশ্চিত হতে পরীক্ষার আগে চলতি সেশনের official circular ও প্রশ্নপত্রের নির্দেশনা দেখে নাও।
Sample question কোথায় পাব?
NSU এর official admission portal admissions.northsouth.edu এর Download সেকশনে "Sample Question" নামে PDF আকারে পাওয়া যায়।
ক্যালকুলেটর নেওয়া যাবে কি?
না। মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, ট্যাব, ক্যামেরা ও হ্যান্ডব্যাগ পরীক্ষার হলে নিষিদ্ধ।
প্রস্তুতির জন্য কত দিন সময় দরকার?
ভিত্তি মোটামুটি থাকলে ৯০ দিন যথেষ্ট। English বা Math-এ দুর্বলতা থাকলে ১২০ থেকে ১৫০ দিন হাতে রাখাই নিরাপদ। আর কত সময় লাগতে পারে সেটা নিয়ে ডাউট থাকলে আমাদের NSU Scholarship Preparation Course এ জয়েন করাই better।
সময় কম থাকলেও গোছানো রুটিন থাকলে সহজেই সব কভার করা যায়। NSU Scholarship Preparation Batch এর ক্লাস রুটিন ও কোর্স FAQ দেখে নিজের পরিকল্পনা সাজিয়ে নাও। সব কোর্স একসাথে দেখতে কোর্স তালিকা এবং সব বই দেখতে বইয়ের তালিকা দেখে নাও।
Phoenix Education-এর সাথে প্রস্তুতি নাও
North South University Scholarship Preparation Course
Phoenix Private University Admission Preparation Guide
Phoenix North South University Model Question Book
অন্যান্য কোর্স ও বই দেখো: phoenixedu.com.bd
সোর্স: North South University official website (admissions.northsouth.edu) | Phoenix Education




![NSU + BRACU Offline Combo Course [3] - Spring 2027 [Batch 121]](/_next/image?url=%2Fapi%2Fimage-proxy%3Furl%3Dhttps%253A%252F%252Fphoenix-app-storage-pz.b-cdn.net%252Fcourse-banners%252FCombo%252520Offline2_3.png&w=3840&q=75)
![NSU + BRACU Online Combo Course - Spring 2027 [Batch 114]](/_next/image?url=%2Fapi%2Fimage-proxy%3Furl%3Dhttps%253A%252F%252Fphoenix-app-storage-pz.b-cdn.net%252Fcourse-banners%252FOnline%252520Combo2.png&w=3840&q=75)


